
Sign up to save your podcasts
Or


বাংলাদেশে ২২ জানুয়ারি ২০২০ থেকে চালু হয়েছে ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই প্রথম এই সেবা চালু হলো। বিদ্যমান মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি-র সঙ্গে ই-পাসপোর্টের কী পার্থক্য, যারা ই-পাসপোর্ট পেতে চান তাদেরকে কী করতে হবে, সেজন্য কতো খরচ হবে, কাগজ-পত্র কী কী লাগবে এবং কী রকম সময় লাগবে এসব নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন সিডনিতে বাংলাদেশ কনসুলেট অফিসের কনসাল জেনারেল খন্দকার মাসুদুল আলম।
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এবার একুশে একাডেমি অস্ট্রেলিয়া এই দিনটি উদযাপন করবে ২৩ ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং এর উদযাপন নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন লেখক ও কলামিস্ট অজয় দাশগুপ্ত।
Bangladeshi visual artist Partha Protim Bala is working with Campbelltown City Council's Love Minto place making project with beautification works completed in Erica Lane to help bring more vibrancy to Minto and celebrate its diversity. He spoke with SBS Bangla.
-সিডনির মিন্টোর এরিকা লেনে একটি মাল্টি-কালচারাল প্রজেক্টের সাথে কাজ করছেন বাংলাদেশের চিত্র শিল্পী পার্থ প্রতীম বালা। “লাভ মিন্টো প্লেস মেকিং” প্রজেক্টটিতে তিনি ৯৪ ফুট এবং ৪৫ ফুটের দু’টি দেওয়াল চিত্র ও ৩৬০ ফুট রাস্তায় আল্পনা অঙ্কনের কাজ করেছেন যা স্থানীয়দের দৃষ্টি কেড়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে বৈশ্বিক জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে। গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দুই এই গোষণা দেয়া থেকে সরে এসেছিলো। বিশ্বময় এই ভাইরাস টি ছড়াতে থাকলে অবশেষে তারা এই জরুরি অবস্থা জারি করেন। এ পর্যন্ত অস্ট্রেলিয়াতে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯। চীনের বাহিরে এই ভাইরাসটিতে সংক্রমিত বেশিরভাগ মানুষ হয় উহান শহর ভ্রমণ করেছে অথবা এই ভাইরাস এ আক্রান্ত কারো সংস্পর্শে এসেছে। বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণার মধ্য দিয়ে এই ভাইরাস এক দেশ থেকে অন্য দেশে ছড়িয়ে না পরে সে ব্যাপারে সতর্ক থাকার সুপারিশ করা হয়েছে।
করোনা ভাইরাস নিয়ে প্রতিবেদনটি শুনতে উপরের অডিও প্লেয়ারে চাপ দিন।
ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস থেকে অ্যারো-স্পেস ইঞ্জিনিয়ারিং-এর উপর ডিগ্রি নিয়েছেন বাংলাদেশী অস্ট্রেলিয়ান তৌফিক হক। সম্প্রতি তিনি স্পেস অ্যান্ড এগ্রিকালচার টেকনলজি নিয়ে কাজ করছেন। তার প্রতিষ্ঠান স্পাইরাল ব্লু, আর্থ অবজার্ভেশন সার্ভিস কাজে নিয়োজিত। অস্ট্রেলিয়ার ডিফেন্স ফোর্সের সঙ্গে তারা কাজ করার চিন্তা-ভাবনা করছেন। বিশেষ করে ন্যাভাল সার্ভেইলেন্স নিয়ে। অস্ট্রেলিয়ায় ডিগ্রি নেওয়া তৌফিক হক এখন তার প্রযুক্তির প্রসার ঘটাতে চান বাংলাদেশে।
Bangladeshi visual artist Partha Protim Bala is working with Campbelltown City Council's Love Minto place making project with beautification works completed in Erica Lane to help bring more vibrancy to Minto and celebrate its diversity. He spoke with SBS Bangla.
-সিডনির মিন্টোর এরিকা লেনে একটি মাল্টি-কালচারাল প্রজেক্টের সাথে কাজ করছেন বাংলাদেশের চিত্র শিল্পী পার্থ প্রতীম বালা। “লাভ মিন্টো প্লেস মেকিং” প্রজেক্টটিতে তিনি ৯৪ ফুট এবং ৪৫ ফুটের দু’টি দেওয়াল চিত্র ও ৩৬০ ফুট রাস্তায় আল্পনা অঙ্কনের কাজ করেছেন যা স্থানীয়দের দৃষ্টি কেড়েছে।
পশ্চিমা-ধারার উন্নত দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া প্রথম দেশ যারা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিলো। অস্ট্রেলিয়ার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী নাইজেল বোয়েন ১৯৭২ সালের ৩১শে জানুয়ারি শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত বাংলাদেশ সরকারকে স্বীকৃতির আনুষ্ঠানিক ঘোষণা দেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে অস্ট্রেলিয়ানদের ভূমিকা নিয়ে গবেষণা করেছেন ইমরান আবুল কাশেম। তিনি এসবিএস বাংলাকে জানিয়েছেন অস্ট্রেলিয়ার বাংলাদেশকে স্বীকৃতি এবং এজন্য অস্ট্রেলিয়ানদের কি ভূমিকা ছিল সে সম্পর্কে।
অস্ট্রেলিয়ায় অতিরিক্ত ওজন (ওভারওয়েট) এবং শারীরিক স্থূলতা (ওবিসিটি) একটি সমস্যা হিসেবে দেখা দিয়েছে। ধারণা করা হয়, অস্ট্রেলিয়ার প্রায় ৩০ শতাংশ পূর্ণ-বয়স্ক ব্যক্তি ওবিসিটি সমস্যায় ভুগছেন। নিউ সাউথ ওয়েলসে জিপি হিসেবে কর্মরত ডাক্তার মাহবুবুল ইসলাম ওবিসিটি সমস্যার বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।
Tax agent Ash Khondkar spoke to SBS Bangla on how bushfire affected people can get tax assistance.
-বুশফায়ারে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে অস্ট্রেলিয়ার আয়কর বিভাগ কী ধরনের ছাড় দিবে, এ নিয়ে এসবিএস বাংলার সঙ্গে কথা বলেছেন আয়কর উপদেষ্টা অ্যাশ খন্দকার ওরফে আশরাফ খন্দকার।
From the publisher's feed

10 Listeners

9 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

3 Listeners

0 Listeners

1 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners

0 Listeners