Speech By Johan

Speech By Johan

By Johirul Islam JohanSociety & CulturePhilosophy
Download on the App Store

Speech By Johan episodes

  • Kafon | কাফন | Johirul Islam Johan

    আমার ভুলে ভরা ব্যর্থতার গল্পে তোমার মন ভরেনি
    তোমার প্রতি অগাধ ভালোবাসার চোখের জল তোমার চোখে পড়েনি
    তোমার চোখ খুঁজেছে প্রাচুর্য, আর ঝলমলে নতুন দিগন্ত
    আমার ছিল না কিছুই, শুধু ছিল সরল ভালোবাসা অনন্ত
    দিন পঞ্জিকায় তারিখ বদলাচ্ছে নিয়মিত, তবু তুমি কথা রাখোনি
    কথা ছিলো পাশে থাকবে,কথা দিয়ে তুমি পাশে থাকোনি
    আকাশ আমার সাধ্যের বাইরে ছিল, ছুঁতে চেয়েছিলাম তোমাকে
    প্রবল পিছুটান চেষ্টায় ক্লান্ত, খেয়াল করেনি কেউ চুপ করে থাকাকে
    অনুভূতিরা ছোটাছুটি করেছে প্রচুর, নৈকট্য হবে না অনুমতি বিহীন
    আত্মসম্মান সকলই ধুলোয় মিশে হয়েছে বিলীন
    কাফনের কাপড় জড়িয়ে, হারাতে চাই পৃথিবী ছেড়ে
    কমছে কমছে ভেবে, অপেক্ষায় কষ্ট যাচ্ছে বেড়ে
    আজ না হয় জিতে যাবো কাল, গ্রীষ্ম থেকে শীত কাল
    কথার আঘাতে কলিজা থেকে ঝরছে রক্ত গারো লাল

    3 min
  • Mittha Kotha | Johirul Islam Johan

    সে অন্য কারোর তবুও সে আমার সাথে নিজেকে জড়িয়ে থাকে
    আমার মন খারাপের ভালো মন্দের দিন রাত্রির খেয়াল সে রাখে
    তাকে আমি এক মুহূর্তের জন্য ও ভালোবাসি না তবুও সে আমার মন তালিকার সু উচু অবস্থানে থাকে
    সে আমার কেউ না, আমিও তার কেউ না দীর্ঘ অর্ধ শতক তাকে আমি না দেখেই ভালোবেসেছি সে আমায় অবহেলায় রাখে
    যেন আমি নিঃশ্বাস আটকে এলেই তাকে খুজতে থাকি আর সে আমায় মিথ্যার মায়াজালে আটকে রাখে
    তাকে আমি ভালবাসিনা কিন্তু আমার অবচেতন মন তাকে সময় অসময়ে মায়াবী বলে ডাকে
    যেন আমি তাকে আমার বিশ্বাসের তালিকায় শীর্ষে রাখী পৃথিবীর সবচাইতে বড় বিশ্বাস ঘাতক জেনেও
    সে আমায় মুক্তি দেয়না সে আমায় একা থাকতে দেয়না আমার সবটা জেনেও গল্পের ইতি টেনেও
    আমার ভালো মন্দের হিসেব তার ডায়রীর পাতায় নেই তবুও কোন অংকের গরমিল এ আমি রইলাম বিয়োগের মাত্রায়
    পাশে হেঁটেছে কাধে মাথা রেখে চুপ করে থেকে মনে গুঁজে রেখে যন্ত্রণা দিয়ে গেসে জীবন যাত্রায়
    সে আমাকে বিষ ও খেতে বলে আবার বেঁচে ও থাকতে বলে
    সে আমাকে দিন রাত্রি দুরালাপনিতে সঙ্গ দেয় কিন্তু সে নিজের ইচ্ছাতেই অন্যের সনে চলে

    3 min
  • Tiroskar Puroshkar | Johirul Islam Johan


    শহরের এক কোনায় পড়ে রই আমি এক বন্ধ বই

    দীর্ঘ নিঃশ্বাস এ স্তব্ধ হই মিষ্টি আচরনে খুদ্ধ হই
    সঠিক করে লিখতে গেলে লেখার পাতা শূন্য
    কল্পনাতে সবটাই আমার বাস্তবে তা অন্য
    চার লাইনের কবিতার মূল্য কতটুকু হবে?
    লিখেছি তো সমুদ্র পরিমাণ পড়েছিলে কবে
    তবে গল্পের প্রতিটা লাইন রক্তক্ষয়ী আপন করে নিবে?
    আমার দুটো কলম আর লিখার পৃষ্ঠা দিবে?
    আমি জীবন যুদ্ধে লড়ব কতটা গড়বো নিজেকে আজ
    আমার দেওয়া রেশমি চুড়িতে সেজে তোমার কিসের কাজ
    আমার দেওয়া নিল শাড়িতে কোমরে গুঁজে সাড়ে সাতটা ভাঁজ
    আমি ছিলাম রাক্ষুসে, কোন শান্ত নদীতে ডুবাচ্ছ নিজের লাজ
    মন খুলে বলতে পারো , মিথ্যে হাসিতে হাত ধরতে পারো
    নিজেকে দেখিয়ে গল্প লেখিয়ে ছলনা এমন কিভাবে করো
    আমার তোমাকে বুঝা নাকি তোমার আমাকে খোঁজ বড়?
    আকাশটা মেঘলা বইছে বাতাস বৃষ্টির সাথে হতে পাড়ে ঝড়ো
    আমায় উপহারে একটা জরাজীর্ণ থালা উপহার দিও
    নিঃস্ব হবো ধুলোয় মিশে যাবো, নিচু চোক্ষে নজর আর তিরস্কার পুরস্কার দিও
    চলে যাবার আগ্ মুহূর্তে সতেরো মিনিট অপেক্ষা করে গল্পের বইটা নিও
    গল্পের শেষ পারা তে তোমায় ভীষণ ভালবাসি লিখা আছে ঐটা বাদে সর্ম্পূণ তোমায় ভেব প্রিয়

    4 min
  • Nodi | Johirul Islam Johan

    নদীতে ভাসছেন? ভাসেন সমস্যা নেই তবে নিজেকে ভাসিয়ে দেওয়ার আগে জেনে রাখেন নদীর ধর্মই কিন্তু ভাসানো ওকে যতই আপনি ভালোবেসে ওর মাঝে নিজেকে ডুবিয়ে দেন না কেন সে কিন্তু সুযোগ পেলে আপনাকে ঠিকই ভাসিয়ে নিয়ে যাবেই। নদী নিজের শান্ত শীতল সময় সময় আপনাকে এমন অনুভূত করাবে যেন ওর থেকে শান্ত কিছুই নেই কিন্তু পরিশেষে যখন ওর মনে ঝড় উঠবে তখন আপনাকে ভাসিয়ে উড়িয়ে নিতে দ্বিধাবোধ করবে না সুতরাং নিজেকে সামলানোর নিজেকে কোথাও একটা আটকে রাখার পুরোপুরি ভেসে যাওয়ার আগে কোথায় নিজেকে রক্ষা করবেন সেটা ভেবে রাখুন। ঋতু ভেদে নদী আপনাকে বিভিন্ন প্রাকৃতিক রূপ আপনাকে দেখাবে , আপনাকে দেখাবে তার অপরূপ শূন্দর্যসুতরাং মনে রাখবেন নদী মাত্রই নদী নদীর মাঝে আপনি কখনোই ভূমির ভূমিকা লক্ষ করবেন না যদি লক্ষ করেন ও সেটা ক্ষণিকের জন্য। অবশ্যই নদী আপনাকে ভাসাবা। পরিস্থিতি ক্রমে আপনাকে সে ভাষাতে না পারলে নিজেই ভেসে যাবে আপন গন্তব্যে মানুষ ভালবাসুন মানুষকে ভালবাসুন নিজেকে ভালবাসুন ভালবাসতে শিখুন ধ্বংসের ঠিক আগ মুহূর্তে নিজেকে সামলে নেওয়ার প্রস্তুতি রাখুন 💟Collected from My Own Collection

    2 min
  • Keu Amake Chailo Na to | Johirul Islam Johan

    এই শহরে কত প্রেয়সী দেখলাম যে আমায় চাইলো কেউ আমার সুঠাম দেহ কেউ রূপ টাই চাইলো কেউ চাইলো আমি তার দায়িত্ব নেই যত্ন নেই অল্প তেই কেউ আমার নাম ডাক চাইলো কিন্তু আমার পাশে কেউ নেই কেউ তো আবার অর্থ ভোগী মিথ্যে আশায় রাত্রি জাগি শান্ত আমায় সবাই চাইলো মানলো না আমি ভীষন রাগী কেউ চাইলো কবিতার লাইন কেউ চাইলো মিষ্টি গানের সুরচলার পথে অনেক দেখেছি আজ অভিনেত্রী সব বহুদূর কেউ চেয়েছে যেন মধ্য রাতে ভালোবাসি চেয়েছে চরম সুখ মন খারাপে কেউ আসেনি পাশে নাই বললাম বাকি টুক তবে সুযোগ সন্ধানী রমণীর ভিড়ে এসেছিল কিছু নারী যারা ভালবেসেছিল দীর্ঘ সময় অভিনয় প্রমাণিত তাড়াতাড়ি তবেই এই ধরনীতে প্রাপ্তির লাইন লিখবো আমি কবে নাকি নীল আকাশের মাঝে আমার কষ্ট কালো মেঘ হয়ে রবে কিন্তু গল্পের তো এখনও হয়নি শেষ সবটাই যেন শুরু একান্ত আপন হলো না কেউ ভেতরটা শুকিয়ে মরুরঙিন আলোর ভিড়ে দেখলাম কত মুখসী অভিনয়ে তারা পটু নিজের প্রয়োজন যেই মিটে গেল অমনিতেই অপবাদ কথা শুনালো কটুবৃষ্টিতে ভেজা শীতের সকাল গ্রীষ্মের তাপে পুড়লাম আমি কত স্বার্থের টানে এসেছে অনেকে কই কেউ আমাকে চাইলো নাতো

    3 min
  • Attohottai Jenoo Sesh Somadhan | Johirul Islam Johan

    দাদা ও দাদা তোমার কি হয়েছে আমাকে একটু বলবে। এই অন্ধকার ঘরে দিনের পরে দিন তুমি এভাবে কাটিয়ে দিচ্ছ সিগারেটের পরে সিগারেট যেন মুখে না থাকলেই হয়না আরো কত ধরনের বাজে গন্ধ তোমার ঘরে তুমি তো এমন ছিলে না হঠাৎ করে কি হল তোমার আমাকে একটু বলবে যদিও আমি সব জানি তবুও তোমার কাছে জানতে চাইছি বাবা-মা তো তোমার কোন চাওয়াই অপূর্ণ রাখেনি তাহলে তুমি কেন এমন বদলে গেলে বলতো আমাদের পাড়ায় তোমার চেয়ে মেধাবির ছাত্র আর কেউ ছিল বলে আমার জানা নেই কিন্তু তুমি এখন নিজেকে অন্ধকার ঘরে বন্ধ করে নিয়েছো এর পেছনে নিশ্চয়ই কোন কারণ আছে তা না হলে তোমার মত এমন চটপটে ছেলে হঠাৎ করে কেন চুপ হয়ে যাবে। আমার কাছে লুকানোর চেষ্টা করো না আমি কিন্তু সব জানি আমি তোমাকে দেখেছি কলকাতার হরিপদ বসাক লেনের ঠিক মাঝামাঝি লাল বাড়িটার সামনে দাঁড়িয়ে তুমি কার অপেক্ষা কর বলতো আমি একদিন প্রায় দু ঘন্টা তোমাকে দেখেছি কিন্তু তোমার কাছে এলোনা ওই বাড়িতে কেউ থাকে বলতো আমি ভেবেছিলাম হয়তো তোমার কোন বন্ধুর বাড়ি হবে কিন্তু বন্ধু হলে তো এত বেশি দেরি করার কথা না আর তুমি বিশ্রাম বিহীনভাবে একটার পর একটা সিগারেট ধরিয়ে গেলে যেন তুমি তোমার সিগারেটের ধোঁয়ায় আকাশে মেঘ তৈরি করতে চাচ্ছ রঞ্জন দাদার কাছে শুনলাম তুমি নাকি ওই লাল বাড়িটার কোন এক মেয়ের প্রেমে পড়েছিল কি দাদা সত্যি তো? আমার উপর আবার ক্ষেপে বসে না আমি এখন আর ছোট নেই আমি তোমার কাছে কিছু জানতে এসেছি আমি আসলে বুঝতে পারছি না আমার কিছু সমাধান দরকার ছিল কাছের বলতে তুমি ছাড়া আমার তো আর কেউ নেই তাই ভাবলাম তোমার কাছে বলে মনটাকে একটু শান্ত করি দাদা তোমার মনে আছে আমার কলেজের প্রথম দিন আমি অনেক দেরিতে বাড়ি ফিরলাম কলেজের প্রথম দিনেই আমি বাড়ি ফিরছিলাম শুক্লা দাস লেণের প্রথম বাড়িটা? হঠাৎ করে দ্বিতীয় তলার বারান্দায় আমার চোখটা আটকে গেল একটা মেয়ে দাদা স্নান শেষ করে চুল সুকাচ্ছিল আমার কাছে প্রথম দেখাতেই মনে হল ওটা কোন মেয়ে নয় যেন সাক্ষাৎ মা লক্ষী ঘন কালো চুল টানা টানা চোখ আর বেশি বর্ণনা তোমার কাছে দেওয়া যাবে না তারপর থেকে ওই সময়টা আমি ওখানেই গিয়ে দাঁড়িয়ে থাকি কোনদিন দেখা পাই আবার কোনদিন পাই না দীর্ঘ তিন মাস আমি তাকে দূর থেকেই দেখে গিয়েছি তারপর একদিন মেয়েটি আমার দিকে তাকালো আমাদেরকে তাকাতেই এক মুচকি হাসি দিয়ে আমাকে মনে হয় জাদু করে ফেলেছে তারপর তারপর একদিন আমাকে একটি চিরকুট লিখে পাঠালো আমার নাম জানতে চাইলো আমার সম্পর্কে বাকি সবকিছু জানার একটা ইচ্ছা পোষণ করলো আর কি সাথে ওদের বাড়ির টেলিফোন লাইনের নাম্বারটা আমাকে দিল শেষ লাইন লিখল আমি যেন দুপুর তিনটার পর ওকে কল করি ও সময়টা ওদের বাড়ি নাকি ফাঁকা থাকে আমি আমাদের ঘরের মুখে যে টেলিফোনটা আছে ওটার মধ্যে কত টাকা উড়িয়েছে কথা বলেছি ওর সাথে ঘন্টার পর ঘন্টা সে হিসেব পেলে বাবা আমার আর রক্ষে রাখবে না। তারপরে একদিন আমার আর সহ্য হলো না আমি জিজ্ঞেস করলাম বাসায় যেহেতু কেউ থাকেই না আমরা কি একটু দেখা করতে পারি ও কিছুক্ষণ চুপ থেকে আমাকে বলল কালকে বিকেল চারটে বাসার নিচে এসে দাঁড়াবে আমি বললে চট করে ভেতরে চলে আসবে দাদা বিশ্বাস কর ওর বুকের এতটা কাছে আমাকে রেখেছিল ওর চুলের গন্ধ ওর গায়ে উষ্ণতা আমাকে আর আমার থাকে দেয়নি। সেদিন লাল রঙের শাড়ি আর ভেজা চুলে কাজল মাখা চোখে বুকে দেখতে ভারী সুন্দর লাগছিল তারপর এভাবেই কতদিন যে বাসায় পড়ার কথা বলে ওই বুকে আমি সুখ খুঁজেছি তার কোন নির্দিষ্ট হিসেবে আমার কাছে নেই। সব কিছু ভালই চলছিল কিন্তু একদিন হঠাৎ ঘণ্টা পারার দু নম্বর গলিতে ওই যে একদম শুনশান গলিটা যেখানে লোকজনের একদম যাতায়াত নেই বললেই চলে সন্ধায় যখন সবাই পুজোয় ব্যাস্ত তখন দেখলাম ও একটা ছেলের ঠোট চুমু খাচ্ছে সেই দৃশ্য আমি আমার মাথা থেকে একদম নামাতে পারছি না যেন ওই দৃশ্য এখন আমার চোখে লেগে আছে দাদা তারপর অনেকদিন ওর সামনেও যায়নি একদিন আবার ওকে দুপুর বেলা কল করলাম বুঝতে পারলাম ও প্রান্তে ও অন্য কারো সাথে কথা বলায় ভারী ব্যাস্ত জানো দাদা দিনের পর দিন চেষ্টা করে গিয়েছি নিজেকে খুঁজেছি আমি নিজেকে খুঁজে পাচ্ছি না এখন শুধু মনে হয় আত্মহত্যাই যেন শেষ সমাধান।

    15 min
  • Shei tumi | Johirul Islam Johan

    শহর ভিজিয়ে বৃষ্টি এলো মৃত গাছ গুলো প্রাণ ফিরে পেলো তবুও তুমি এলে নাকাঠ ফাটা রোদ এসে সব সুকালো তবু তোমার মনে আমার জন্য জমা অভিমান ফুরালো না আমি একান্ত নিরবে বসে তোমায় ভাবছিতোমার কি আমার কথা পড়ছে না মনেহাজার বসন্ত কেটে গেলো তোমার আশায় তবু কাশ ফুল ফুটলে না তোমার মনে?এই তুমি কি সেই তুমি যে আমায় ভালোবাসেএই তুমি কি সেই তুমি যে মন খারাপে আমায় কাছে চায়যে তুমি বৃষ্টিতে ভিজতে আমায় পাশে চাইতেআমার লেখা বিশ্রী গান কোকিল কণ্ঠে গাইতে তবে কোথায় আজ সেই সুর হারালোতোমার আমার দূরত্ব আজ বহুদূর কোথায় তুমি হারালেতোমার চোখে চোখ রাখতেই আমায় তুমি বুঝতে তবে আজ হাজারো চিতি লিখি তোমার পানেএকটার ও জবাব আসে না আছো তুমি কোন সে আড়ালে তোমার বাড়ির পথ ধরে হাটি না আমি আর যদি দেখা হয়ে যায় যদি দেখি হাত ধরে তুমি আজ যার জানি সবই মিথ্যে কল্পনা আমার বিশ্বাস করি না কিছু আমি আবার হাঁটবো তোমার পিছু ফিরিয়ে দাও অথবা যাই করো আর

    3 min
  • Onuvutir Obonoti | Johirul Islam Johan

    অনুভূতির অবনতি দূরত্ব বাড়ার অপেক্ষা ভালো থাকার চেষ্টায় নিয়মিত প্রতীক্ষাবিশ্লেষণে থমকে যাচ্ছে জীবন, জেরা করা মানাজবাব সকলই জানা তবুও জিজ্ঞাসে দোটানা রাত্রি বাড়ায় ব্যাথার ওজন, অপেক্ষা এখন আপন বুকের উপর বিরাট পাহাড়, বিনা ঘুমে রাত্রিযাপনগল্পের শিরোনাম দিতে না পারার ব্যর্থতা নিয়মিতবিপরীত পার্শ্বে থাকা বেক্তিই প্রিয়, যাবেনা করা প্রতিহত অপরাধ এর সূত্রপাত ইচ্ছে চাওয়াই কারণসবটা হবে চলছে যেমন মন টা খোলা বরণজিজ্ঞাসে পাঠক এ আবার কেমন কথা যায়না অনুধাবন করাহটাৎ বৃষ্টি, গল্পের বই আর আকাশ নয় এক, নদী ভাঙ্গা গড়া

    2 min
  • Kintu | Johirul Islam Johan

    জানো আমি না এখন আর আমার মধ্যে থাকিনা। তোমাকে কতো কি বলি বিশ্বাস করো মুখ ফুটে যতটা বলি ততটা আমার সম্পূর্ন কথার এক তৃতীয়াংশ। অনেক কিছু বুঝেও বুঝি না না আবার অনেক কিছু না বুঝে বুঝার এমন ভান করি যেনো কোনো কিছুই আমার বোধ জ্ঞানের বাইরে নয়। কিন্তু জানো আমিও চাই আমাকে কেউ বুঝুক কিন্তু কিভাবে বুঝবে আমাকে? আমি তো মুখ ফুটতে এখন আর বলতে পারিনা। একবার ভাবী যদি আমাকে একটু একান্ত সময় দিতে তাহলে হয়তো অনেক কিছু বলে ফেলতাম । জানো আমি না এখন আর আমার মধ্যে থাকিনা। আমার ঘুড়ি ওড়ানোর বয়সে আমি বদ্ধ চেয়ার টেবিলের কক্ষে নিজেকে বন্ধী করে ফেলেছি তবুও চাই আমাকে কেউ বুঝুক আমায় ভালোবাসুক আমি তাকে আমার মালিকানার সবটা দিবো। শুধু একবার মুখ ফুটে একবার চেয়ে দেখো হয়তো ভিতর থেকে হৃৎপিণ্ড টা ছিড়ে ফেলতেই দ্বিধা বোধ করবো না হাউমাউ করে কান্না করার বয়স থাকলেও পরিস্থিতি টা আমার আর নেই তাহলে ভীষণ কান্নার মুহূর্তে নিজে নিজেকে সান্তনা দিয়ে কিভাবে জীবন কাটে সেই নিখুঁত পর্যবেক্ষণ খুব একটা কাজে দিবে বলে আমার মনে হয়নাজানো আমি না এখন আর আমার মধ্যে থাকিনা। এখন আমি চল্লিশ পঞ্চাশ জন ছেলে মেয়ের সাথে অনায়াসে কথা চালিয়ে যাওয়া আমি একটা ছেলে কিন্তু তোমার উপস্থিতি তে আমি হারিয়ে যাই আমার নিজেকে আমি তোমার মাঝে খুঁজি আমি বুঝিনা কেন সবাই আমাকে এত বড় মনে করে আমার শৈশব আমি হারিয়ে ফেলেছি অনেক কিছু হারিয়ে আমি আজকের অবস্থানে তোমাকে হারানোর এবং পাওয়ার এই দোটানায় আমার সন্ধে হয় জানো আমি না এখন আর আমার মধ্যে থাকিনা। কলিজায় এমন চাপ অনুভূত হয় যেন কেউ গলা চিপে মৃত্যু স্বাদ অনুভব করাতে চাইছে তবুও আমি মরি না আমি শুধু অপেক্ষা করছি সঠিক মানুষের

    6 min
  • Bishad Er Koti Bochor | Johirul Islam Johan

    বিষাদের কোটি বছর কেউ আমায় নিতে পারেনিআমি শরীর দিয়েছি দেহ দিয়েছি কেউ মনটা ছুঁয়ে দেয়নি দিন গুনে গুনে ক্লান্ত আমি এখন আর তা করিনা সেসময়ের করা ভুল গুলোর পুনরাবৃত্তি করতে পারিনা আমার সাধের স্বপ্ন তিতা হয়ে গেলো গ্রহণ যোগ্য নয়মন খুলে না বললে নাকি আমার কথা বোধগম্য নয় ধরবো জীবন নাকি ধরবো তাহার হাত জীবন বরবাদ সবটাই এখন চলছে আপন গতিতে গল্পসুত্রে আমি বাদ জানলাম না কোন অপরাধে হয়েছিলাম অপরাধী এখন শুধু অঙ্ক মিলাই মিথ্যে স্বপ্নে ঘর বাঁধীকোনো একভাবে জীবন তো চলে যাবেপাওয়া না পাওয়ার এই ক্লান্ত আর কি ফিরে পাবে বিছানায় দেহ ছেড়ে কেদারায় পা, যা ইচ্ছে তাহাজার বছর ধরে বোনা স্বপ্ন এখন কিছুই না

    3 min

About Speech By Johan

From the publisher's feed

Johirul Islam Johan , The new Bangla Podcaster in town. Stay Tuned.